লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ‌‌স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন সম্ভব হতো না।

শুক্রবার দুপুরে একুশে মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত শহীদ জিয়ার ৩৪ তম শাহাদাৎ বাষির্কীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান পাকিস্থানী হায়েনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ মাতৃকার জন্য স্বাধীনতার ঘোষনা দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। ইতিহাসের নায়ক পালিয়ে আত্মসর্মপন করেনা বরং যুদ্ধ করে বিজয়ী হয়। শহীদ জিয়া সেই সাহসী কাজ করে বাংলাদেশের স্বাধীনতার বিজয় ছিনিয়ে এনেছে।
ইরান বলেন, জিয়াউর কারনেই আওয়ামী লীগের পূনর্জন্ম হয়েছে। কাজেই শেখ মুজিবের চেতনা গনতন্ত্র নয় বাকশালী একনায়কতন্ত্র।

তিনি আরো বলেন, দেশের বর্তমান ক্রান্তিকালে শহীদ জিয়ার দেশপ্রেমের চেতনায় জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যোবোধে বিশ্বাসী শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বেগবান করতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে শহীদ জিয়া চেতনার আলোকবর্তিকা। নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে নানা কর্মসুচী নিয়েছিলেন। তাই শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান চির স্মরনীয় হয়ে থাকবে।

লেবার পার্টি ঢাকা মহানগর সাধারন সম্পাদক মাহমুদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। প্রধান বক্তা ছিলেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম রাজু, শিক্ষক নেতা শেখ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন, বাংলাদেশ ছাত্র মিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ ও সাধারন সম্পাদক জাবের হোসাইন প্রমুখ।
এমএইচ