বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা আজ ইলিয়াস আলী অপহৃত হওয়ার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তার বাসায় যাবেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ইলিয়াস আলীর বনানীর পুরাতন ডিওএইচএসে বাসায় যাবেন তারা।
বিএনপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পরে এ উপলক্ষে বেলা ৩টায় আলোচনা সভা করবে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ অপহৃত হন ইলিয়াস আলী।
এ ছাড়া রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ বৈঠক শেষে শরিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন খালেদা জিয়া।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]