বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে চিরুনী অভিযান চালানোর জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটে বাংলাদেশ আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল বিরোধী এক মানবন্ধনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে শতখানেক সন্ত্রাসী আছে। তাই খালেদার কার্যালয়ে দ্রুত চিরুনী অভিযান চালিয়ে তাদেরকে (সন্ত্রাসী) গ্রেফতার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। গুলশান কার্যালয়ে অবস্থানরত এইসব সন্ত্রাসীদের গ্রেফতার করলে দেশের বর্তমান সংকট সমাধান হবে বলে আমার মনে হয়।

মায়া বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া হাওয়া ভবন সৃষ্টি করেছিল। আর খালেদা জিয়া করেছে বোমা ভবন। এখান থেকেই সারাদেশে বোমা মারার পরিকল্পনা হয়। এমনকি এখন থেকে বোমা সাপ্লাইও হয়ে থাকে।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/ইআর