শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এলিফ্যান্ট রোড এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ দেখি কয়েকজন লোক শেখ হাসিনা, শেখ হাসিনা ও জয়বাংলা স্লোগান দিতে দিতে বাংলামোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে। এ সময় পুলিশ ও আশপাশের কয়েকজন মিলে তাদের ধাওয়া দিলে অনেকে পালিয়ে যায়। তবে একটি মোটরসাইকেলসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বাংলামোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল। পুলিশ একটি বাইকসহ ছয়জনকে আটক করেছে।

এমএম