সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে ৩ দিনের শোক পালন করবে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান।
আগামী সোম, মঙ্গল ও বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী শোক দিবস পালন করবে।
শোক দিবস উপলক্ষে দেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
এছাড়াও আগামী মঙ্গলবার ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর মরহুম আরাফাত রহমান কোকো’র নামাজে জানাযা এবং আগামী বুধবার সারাদেশে গায়েবানা নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে শোক কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হলো।
এমএইচ/এসএইচ





