রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অপহরণ করেছে। এ ঘটনায় নিখোঁজ বিএনপি নেতার স্ত্রী রীনা বেগম মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
রীনা বেগম জানান, তিনি আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত হিসাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ লক্ষে মঙ্গলবার সকাল থেকে তিনি নির্বাচনী এলাকায় জনসংযোগ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তার স্বামী মোবাইল ফোনে জানান রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় একটি ছাপাখানায় নির্বাচনী পোস্টার ছাপাতে দিয়েছেন। ১ ঘণ্টা পর পোস্টার নিয়ে আসবেন।
দুপুর ১২টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রেজওয়ানের বাবা মাওলানা নুর আলম বলেন, ‘আমার ছেলে বিএনপি করায় ২ মাস আগে পুলিশ তাকে মিথ্যা একটি মামলায় গ্রেফতার করে। ২২ দিন কারাগারে থাকার পর সে জামিনে ছাড়া পায়। রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অপহরণ করেছে বলে আশঙ্কা করছি।’
রংপুর কোতোয়ালি থানার এসআই হোসেন আলী জানান, নিখোঁজ রেজওয়ানুলকে উদ্ধারের সর্বত্মক চেষ্টা চলছে।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
রংপুরে বিএনপি নেতা নিখোঁজ
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক নিখোঁজ রয়েছেন। জানা গেছে, রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন।





