আওয়ামী লীগ সরকার র‌্যাব ও যৌথবাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা ও গুম করছে। জাতীয় নির্বাচনে জনতার ভোটে বিজয়ী হলেও তাদের ষড়যন্ত্রের কারণে জয়ী হতে পরতো না বিএনপি। এজন্যই নির্বাচন থেকে বিরত থেকেছে।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ফরিদপুরে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন,শহর ও কোতোয়ালী থানা বিএনপির নেতা কর্মীরা এতে অংশ নেন।  
সরকারকে অবিলম্বে আরেকটি নির্বাচন দিতে বাধ্য করা  হবে বলে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন,প্রহসনের এ নির্বাচন দেশ এবং আন্তর্জাতিক মহল মেনে নেয়নি।
উক্ত সভায় ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেন্দ্রীয় যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম পিংকুকে সমর্থন জানান তিনি। এছাড়া বিচার বহির্ভূত এসব হত্যা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ  [/b]