বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কথিত আমৃত্যু যাবজ্জীন ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আমৃত্যু যাবজ্জীন বাতিল করে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপি জামায়াতের আহুত হরতালের সমর্থনে হরতাল চলছে।
আজ (রবিবার) ভোর ৭টায় মগবাজারের চৌ-রাস্তায় ও রেলগেইট এলাকায় ব্যাপক পিকেটিং, মিছিল ও রেললাইন অবরোধ করেছে রমনা থানা জামায়াতের কর্মীরা।
থানা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমানের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, থানা কর্মপরিষদ সদস্য এডভোকেট জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার ও শিবির নেতা সাইয়েদ মুহাম্মদ জুবায়ের প্রমুখ।
মিছিলটি মগবাজার চৌ-রাস্তায় থেকে শুরু হয়ে ওয়্যারলেছ রেলগেইট গিয়ে শেষ হয়।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





