বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন,লাল সবুজের বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিবির আদর্শ নাগরিক তৈরির পাশাপাশি দেশ গড়ার কাজ করে যাচ্ছে। আজকের তরুণদের নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।
শনিবার সুনামগঞ্জ জেলা শিবিরের উদ্যোগে আয়োজিত এস এস সি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আদর্শ নাগরিক তৈরির লক্ষ্যে ছাত্রদের মাঝে কাজ করছে ইসলামী ছাত্রশিবির। অন্ধকারে নিমজ্জিত পথ হারা দিকহারা তরুণদের জন্য ছাত্রশিবির তাই আশার উজ্জ্বল আলোকবর্তিকা।
অন্যান্য ছাত্র সংগঠনগুলো যখন পড়াশুনা বাদ দিয়ে অস্ত্র হাতে টেন্ডারবাজি আর সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তখন ছাত্রসমাজের মাঝে কুরআন-হাদীসের জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে তাদেরকে মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব ধরণের নেশা ও মাদকমুক্ত হিসেবে পরিচিত একমাত্র ছাত্রসংগঠন ছাত্রশিবির আজ ষোলকোটি মানুষের আশা ভরসার একমাত্র স্থলে পরিণত হয়েছে।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন,জামায়াত-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার,জুলুম,নির্যাতন না চালিয়ে কোন লাভ হবে না। মাওলানা মতিউর রহমান নিজামী,আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিন। অন্যথায় তাদের বিরুদ্ধে কোনো অন্যায় রায় দেয়া হলে দেশের ইসলাম প্রিয় ছাত্র-জনতা কোন অবস্থায় তা মেনে নেবে না।
সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ জাকির হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ মুহসিনুল কবির,সিলেট অঞ্চল জামায়াতের সদস্য মোঃ হাতিমুর রহমান,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ,পৌর আমীর মোঃ হেলাল উদ্দিন,সদর উপজেলা আমীর প্রিন্সিপাল আবু হানিফ নোমান,জেলা শিবিরের সাবেক সেক্রেটারি জাকির হোসেন জুয়েল,ইকবাল হোসেন খন্দকার,জেলা সাহিত্য সম্পাদক জামাল উদ্দিন পারভেজ,দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আউয়াল,প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,প্রকাশনা সম্পাদক জুবাইর আহমদসহ বিভিন্ন উপজেলা দায়িত্বশীলবৃন্দ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে ভালো মানুষ হতে হবে: শিবির সেক্রেটারি
শিবির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন,লাল সবুজের বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিবির আদর্শ নাগরিক তৈরির পাশাপাশি দেশ গড়ার কাজ করে যাচ্ছে





