বিএনপির স্থায়ী কমিটির সভা বুধবার (৩১ মার্চ) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এক সপ্তাহের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির এটি দ্বিতীয় সভা।
এর আগে গত শনিবার বিকেলে স্থায়ী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। প্রতি সপ্তাহের শনিবার বিকেল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সভা হয়।
এমবি





