তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, পৃথিবীর উন্নত দেশগুলো যেখানে করোনার টিকা পাচ্ছে না, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশ সবার আগে টিকা পেয়েছে।

আজ (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, করোনার টিকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ অপপ্রচারে কান দেবেন না। অপপ্রচার রুখতেই আমি বুধবার (২৭ জানুয়ারি) রাতে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেই।

তিনি বলেন, অনলাইনে নিবন্ধন করে আজ টিকা দিলাম। ১০ মিনিট হয়ে গেলো, এখনও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, করোনার টিকা নিয়ে অপপ্রচার রোধে গণমাধ্যম বেশ ভূমিকা রাখছে। আসুন অপপ্রচার রোধ করে দেশের মানুষকে ভালো রাখি। সাহসিকতার সঙ্গে নিবন্ধন করি। এরই মধ্যে এক হাজারের বেশি নিবন্ধন করা হয়েছে।

এমবি