সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছে ছাত্রদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ শুভেচ্ছাবিনিময় করে তারা।
এ সময় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে ছাত্রদল। এবার শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক আন্দোলন আরও বেগবান করা হবে। এবার আমরা সফল হব।’
শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে নতুন কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেএ, কেএইচ





