এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, গত ৬ দিন অবরুদ্ধ করে জাতিকে প্রমাণ করেছে অবৈধ সরকার অগণতান্ত্রিক এবং স্বৈরাচার।
তারা জনগণের মত ও পথকে বিশ্বাস করে না। জাতির উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া যখন ভাষণ দিতে গিয়েছিলেন সেই মুহুর্তে পুলিশ তাকে হত্যার উদ্দেশ্যেই স্প্রে করেছিল।
বর্তমানে তিনি অসুস্থ্য অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। ১০ জানুয়ারি সকাল ১১টায় স্বেচ্ছাসেবক পার্টির আলোচনা ও দোয়া সভায় তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি, জাতীয় পার্টির প্রচার সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মিফিজুর রহমান লিটনের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফাজামান লিটু, হানিফ মজুমদার, লোকমান হোসেন, সাব্বির আহমেদসহ প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, কাজী জাফর আহমেদের নেতৃত্বে ২০ দলীয় জোটের চলমান অবরোধ আমরা সফল করছি। দেশ আজ চরম সংকটের মুখে।
একটি বৃহত্তর দলের চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনত্রেী বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা, দলের মহাসচিবসহ জাতীয় নেতাদের গ্রেফতার ও গণগ্রেফতার বেগম জিয়াকে লক্ষ করে ক্ষতিকর পিপার স্প্রের ঘটনা নজিরবিহীন।
কোন স্বাধীন দেশের সরকার এই ন্যাক্কারজনক আচরন করতে পারে না। গণতন্ত্রকামী মানুষের এই দেশে অধিকাংশ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে গত ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচন দেশকে দীর্ঘ মেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের শরীক হওয়ার আহ্বান জানান।
সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করা হয়।
এসএইচ





