১৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন ও জোট নেত্রী খালেদা জিয়া। শনিবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া। বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ১৮ দলীয় জোট আরো সম্প্রসারিত হতে পারে। শনিবার রাতের বৈঠকে অংশ নিতে পারেন জাতীয় পাটির (একাংশের) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১৮ দলীয় জোট সম্প্রসারিত হয়ে ১৯ দলীয় জোটে পরিণত হতে পারে।
এছাড়া আজকের বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ের মূল্যায়ন, নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচিকে বিবেচনা রেখে দাবি আদায়ে পরবর্তী কৌশল ও কর্মসূচি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমিনিউজবিডি.কম)//ইএইচ/এফএ[/b]
রাজনীতি
রাতে ১৮ দলের বৈঠক
১৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন ও জোট নেত্রী খালেদা জিয়া। শনিবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে





