স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে বুধবার রংপুরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
মঙ্গলবার জেলা বিএনপি’র আহ্বায়ক মোজাফফর হোসেন হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও রংপুরের কৃতি সন্তান হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তি ও তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার রংপুর জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে।
এদিকে হরতালের সমর্থনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর দলীয় কার্যালয় গ্রান্ড হোটেল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]