[b]ঢাকা: [/b]বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান আজ শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক) মো. জাহাঙ্গীর কবির জানান, গতকাল রাত ১২টার দিকে সেলিমা রহমানের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে তা যাচাই-বাছাই করে আজ বেলা সোয়া ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
৭ জানুয়ারি ঢাকার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন বিএনপির নেত্রী সেলিমা রহমান। গ্রেপ্তারের পর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও পরে কাশিমপুর মহিলা কারাগারে তাঁকে স্থানান্তর করা হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনারের কার্যালয় লক্ষ্য করে হাতবোমা ছোড়ার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
কারাগার থেকে বের হলেন সেলিমা রহমান
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান আজ শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান
কঠোর নিরাপত্তার মধ্যে মধ্যরাতে কারাগার থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়।
কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনো অধরা, ১৬৬ জনের তথ্য অজানা
জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২৪৭ জন পালিয়েছিল। তার মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেফতার করে ফিরিয়ে আনা হয়েছে। এখনো বিভিন্ন কারাগার থেকে পালানো ৬৯০ জন বন্দি পলাতক রয়েছে। এর মধ্যে শুধুমাত্র নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন পালালেও ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
কারাগারই যেন পরিবার
ঈদ উদযাপনে মেতেছে দেশ। ধনী-গরিব সব শ্রেণিপেশার মানুষ সাধ্যমতো নতুন পোশাক, পশু কোরবানি আর হরেক রকম খাবারের আয়োজন নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শামিল হয়েছেন ঈদ আনন্দে। পরিবারের সান্নিধ্য না পেলেও ঈদের এ আনন্দ থেকে পুরোপুরি বঞ্চিত হন না কারাবন্দিরাও।
পিলখানা হত্যাকাণ্ড কারাগার থেকে জামিনে মুক্ত ৮ সাবেক বিডিআর সদস্য
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামিদের মধ্যে আট সাবেক বিডিআর সদস্য জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
















