ব্রাক্ষ্রণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের তাড়া খেয়ে পানিতে পড়ে আওয়ামী লীগ হাসান আলী সর্দারের (৭০) মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে সমর্থকরা। এতে সড়কের দু’পাশে ১৫ কিলোমিটারে যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সোমবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরায় টায়ার জ্বালিয়ে আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে তারা।
এর আগে বেলা সাড়ে ১১টায় নিহত হাসান আলীর মৃতদেহ মহাসড়কের পাশে রেখে বিক্ষোভ মিছিল করে শত শত লোকজন।
খবর পেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-এএসপি) শাহ আলম বকাউলসহ বিপুল সংখ্যক র্যালব-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেয়ার অনুরোধ করে ব্যর্থ হয়।
পরে অবরোধকারীদের দাবি অনুয়ায়ী গ্রেপ্তার হওয়া ১৭ জন নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি, হাসান আলীর হত্যাকারীদের বিচার নিশ্চিতের আশ্বাস দেয়ায় অবরোধ তুলে নেয়া হয়। অবরোধকারীরা তিনদিনের আলটিমেটাম উল্লেখ করে বলেছেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
নিহত হাসান আলী সর্দার (৭০) চরইসলামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বৃহম্পতিবার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি মসজিদে তাবলীগ জামাতের একটি দলের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের ধরতে সোমবার ভোরে অভিযান চালায় পুলিশ। এসময় হাসান আলী সর্দার পালানোর জন্য পুকুরে ঝাঁপ দিলে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশের কোনো দুর্বলতার প্রমাণ মিললে ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
আ.লীগ নেতার মৃত্যুতে মহাসড়ক অবরোধ
ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের তাড়া খেয়ে পানিতে পড়ে আওয়ামী লীগ হাসান আলী সর্দারের (৭০) মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে সমর্থকরা। এতে সড়কের দু’পাশে ১৫ কিলোমিটারে যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।





