দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের এক জরুরি সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আগামীকাল (রবিবার) বিকাল ৫টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
রাজনীতি
আ.লীগের সম্পাদকদের সভা রোববার
দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের এক জরুরি সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামীকাল (রবিবার) বিকাল ৫টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।





