বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে পুরনো ষড়যন্ত্রের জাল নতুন করে বুনতে শুরু করেছে এই অবৈধ সরকার।’

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১২টায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, লতিফ সিদ্দিকীকে নিয়ে নতুন একটি নাটক করে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে।

সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকী আদৌ কি দেশে ফিরেছেন? তাহলে তিনি এখন কোথায়, কী অবস্থায় আছেন? তিনি কি গ্রেফতার, নাকি মুক্ত? জনগণ এসব জানতে চায়। আমরা সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।

কেএইচ