রাজশাহী বিভাগের তিন জেলা নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। এছাড়া চট্টগ্রামেও হরতাল পালন করছে জেলা বিএনপি।
৫ জানুয়ারিকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে দলটির ৪ নেতাকর্মী নিহত ও সহস্রাধিকা আটকের প্রতিবাদে সোমবার এ কর্মসূচি ঘোষণা করে স্থানীয় বিএনপি।
সোমবার সকালে নাটোরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এর প্রতিবাদে ৬ জানুয়ারি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
অপরদিকে বিকাল পৌনে ৫টায় রাজশাহীর পুটিয়া উপজেলার বানেশ্বরে পুলিশ-বিএনপি সংঘর্ষে ১ জন নিহত হলে সেখানে হরতাল ঘোষণা করে দলটি।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে এক বিএনপি কর্মী নিহতের প্রতিবাদে ওই জেলায় হরতাল আহবান করেছে জেলা বিএনপি।
এছাড়াও চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। সোমবার রাতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিল জেলা বিএনপি যৌথভাবে এই হরতাল ঘোষণা করেন।
সোমবার নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর উত্তর জেলা বিএনপির সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতিসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।
এআর





