নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সময় পেছানোসহ ঐক্যফ্রন্টের দাবি নির্বাচন কমিশন বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।  

আজ (১৪ নভেম্বর) বুধবার বিকেলে সিইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের এইকথা জানান।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না।

ঐক্যফ্রন্টের মুখপাত্র আরও বলেন, বিএনপি বা অন্যান্য দল নির্বাচনে আসবে কিনা বা নির্বাচন শুভ হবে কিনা, এটা নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকারের উপর নির্ভর করছে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন কোনও দলীয় আচরণ করবে কি না, এটা দেখার জন্য নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছি। কোনও কেন্দ্রে যেন ইভিএম ব্যবহার করা না হয়, সেকথা আমরা জানিয়েছি। কমিশন সে ব্যাপারে বিবেচনা করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।

এমবি