জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে ও সরকার বিরোধী আন্দোলনকে প্রতিহত করার নামে র্যাব-পুলিশকে দলীয় ক্যাডারদের মতো বেআইনিভাবে ব্যবহার করেছে। র্যাবসহ পুলিশের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দিয়েছে। সন্ত্রাস দমনের নামে সরকার নিজেই জনগণের উপর সন্ত্রাস চালিয়েছে।
ঢাকা মহানগর জেএসডি’র উদ্যোগে নারায়ণগঞ্জসহ সারাদেশে অপহরণ, গুম, খুন বন্ধ এবং নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি, ভোট বিহীন নির্বাচনসহ হত্যা-গুম-অপহরণের মতো অপরাধে সরকার জড়িত দাবি করে রব বলেন,এই সরকার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। দলীয় ক্ষমতা সুসংহত ও বিরোধী রাজনীতি নিধনে র্যাবকে রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করে জনগণের প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে। তাই এ সরকারের পতনই হবে জাতির জন্য জরুরি কর্তব্য।
ঢাকা মহানগর জেএসডি দক্ষিণের সভাপতি জনাব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দেলওয়ার হোসেন প্রমূখ।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
সন্ত্রাস দমনের নামে সরকার সন্ত্রাস চালিয়েছে: রব
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে ও সরকার বিরোধী আন্দোলনকে প্রতিহত করার নামে র্যাব-পুলিশকে দলীয় ক্যাডারদের মতো বেআইনিভাবে ব্যবহার করেছে। র্যাবসহ পুলিশের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দিয়েছে





