ছাত্রদলের পদবঞ্চিত নেতা আবু সাইদের নেতৃত্বে এক ঝাঁক পদবঞ্চিত নেতা-কর্মী খালেদা জিয়ার সঙ্গে বগুড়ার সফরসঙ্গী হয়েছেন।

বুধবার বিকাল ৪ টার দিকে গুলশানের বাসভবন থেকে তারা খালেদা জিয়ার সঙ্গে বগুড়ার উদ্দেশে রওনা হন।

পদবঞ্চিতদের মধ্যে রয়েছেন- জাবেদ হাসান স্বাধীন, তরুণদেব, শহীদুল্লাহ ইমরান, ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, রবিউল হাসান সবুজ, নুরুজ্জামান মুকিত লিংকন, মশিউর রহমান মিশু, রাকিবুল ইসলাম রয়েল, শাহসুদ্দোহা, সুমন, হাবিবুর রহমান সুমন, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান মিয়া, এস এম মোশারফ হোসেন মিশু, দবির উদ্দিন তুষার প্রমুখ। এছাড়া বর্তমান কমিটির রয়েছেন; সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী রেজাউল হক।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নীলফামারী জেলার বড় মাঠের জনসভায় খালেদা জিয়ার যোগ দেয়ার কথা রয়েছে।

কেএইচ