যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করায় পৌর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব মো. আবু রায়হান ওরফে খোকাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে জেলা জাতীয় পার্টি পূর্ণ সমর্থন দেয়।

কিন্তু পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মো. আবু রায়হান খোকা দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করছে।

এ জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বহিস্কার করা হলো।

এসএইচ