আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির'।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গত শনিবার রাতে কাওরান বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন)।
তার ইন্তেকালে জাতি এক অবিজ্ঞ সাংবাদিককে হারাল। শুধু দেশ নয় বরং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ও তিনি তীক্ষ্মবিশ্লেষনের মাধ্যমে সহজ ভাবে উপস্থাপন করেছেন।
জাতি তার কাছ থেকে দিকনির্দেশনা মূলক পরামর্শ পেয়েছে। তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। দেশের এই সংকট কালে তাঁর মত একজন প্রবীণ সাংবাদিকের ইন্তেকাল অপপূরণীয় ক্ষতি।
"আমরা মরহুমের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
এমকে





