রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে মুজিবসেনা ঐক্য লীগ নামে একটি সংগঠন।
হরতাল-অবরোধের প্রতিবাদে সংগঠনের সভাপতি এইচ এম আসাদ, সিনিয়র সহ-সভাপতি এ এইচ মোর্শেদ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের নেতৃত্বে রবিবার বেলা পৌনে ১২টায় নেতাকর্মীরা মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে আসেন। মিছিলটি গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের দক্ষিণ মাথায় আসলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা সেখানেই বিক্ষোভ মিছিল করতে থাকেন।
এএইচ





