আগামী ২৪মে মহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ (সোমবার) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেয়া হয়।
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে খোলা চত্ত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সারা দেশের আইনজীবীদের মহাসমাবেশে যোগ দেয়ার জন্য সংবাদ সম্মেলনে অনুরোধ জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ সিনিয়র আইনজীবীরা।
নারায়নগঞ্জে অপহরণ ও খুন হওয়া আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সারাদেশে চলমান গুম ও খুনের প্রতিবাদেই আইনজীবীদের এই মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।
অতিসত্ত্বর অ্যাডভোকেট চন্দন কুমার সরকারের খুনিদের বিচার এবং সারাদেশে গুম ও খুন বন্ধ না হলে আইনজীবীরা আরও কঠোর কর্মসূচির ডাক দিবেন বলেও সংবাদ সম্মেলনে থেকে সতর্ক বার্তা উচ্চারণ করা হয়।
[b]ঢাকা, এএ, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি  [/b]