জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মুক্তির জন্য ২ মে শুক্রবার  দোয়া দিবসের কর্মসূচী সফল করার আহ্বান জানিয়েছে জামায়াত।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রায় ৪ বছর যাবৎ এই জালেম সরকারের বন্দীশালায় আটক আছেন। তারা এদেশের মানুষের প্রিয় নেতা।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দেশের প্রতিটি জনপদে কোরআনের আহ্বান পৌঁছিয়েছেন। বহির্বিশ্বেও কোরআনের তাফসীরের জন্য তিনি ছুটে গিয়েছেন। আল্লামা সাঈদীর মুখে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার মানুষ আলোর পথের সন্ধান পেয়েছে।
দেশের সর্বস্তরের জনগণ ও মা-বোনদেরকে বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, উপজেলা ও জেলায় অর্থাৎ দেশের সর্বত্র জামায়াত নেতৃবৃন্দের মুক্তির লক্ষ্যে মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য  অনুরোধ জানান মকবুল আহমাদ।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]