আন্তর্জাতিক মোফাচ্ছেরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অবৈধ আদালতের প্রহসনের রায়ের প্রতিবাদে ও আজকের হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এক বিশাল মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

থানা সেক্রেটারী জনাব আবদুল্লাহ রেজা’র নেতৃত্বে মিছিলটি রাজলক্ষী থেকে শুরু হয়ে উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তায় এসে মিছিল পরবর্তী সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন থানা সেক্রেটারী আবদুল্লা রেজা, জামায়াত নেতা মাহবুবুল আলম ফেরদৌসী, সলিম উল্যাহ, ছাত্রনেতা এস.এম.জোবায়ের।

বক্তারা অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীদের মুক্তির দাবী জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামাল উদ্দিন, মাহবুবুর রহমান ছাত্র নেতা ইব্রাহীম হীরা ও আজম আলী, ওসমান প্রমুখ।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ