নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে দ্রুত নির্বাচনের দাবীতে দেশব্যাপী জনসংযোগের অংশ হিসেবে আজ জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে কুমিল্লায় জনসভা অনুষ্ঠিত হচ্ছে।

কুমিল্লা টাউন হল মাঠে শনিবার দুপুর ১২ টায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জনসভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী।
এরইমধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০ দলের সমাবেশ উপলক্ষে কুমিল্লায় এখন সাজ সাজ রব। নেতাকর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

এদিকে বিএনপির সূত্রে জানা গেছে, আপাতত দেশের অন্য কোথায় সমাবেশের পরিকল্পনা না থাকায় এই সমাবেশটিকে ঘিরে রাজনৈতিক মহলে রয়েছে ব্যাপক আগ্রহ। ধারণা করা হচ্ছে কুমিল্লার সমাবেশ থেকেই ২০ দলীয় জোটের পক্ষে সরকার বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। সেজন্য আজকের সমাবেশকে ঘিরে রয়েছে বাড়তি আকর্ষণ। তবে সব কিছু নির্ভর করছে জোটের শীর্ষ নেতৃত্বের সিদ্বান্তের ওপর।
এমএইচ