বীর মুক্তিযোদ্ধা ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর (৬৭) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।

বিজ্ঞপ্তিতে নিহতের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সৈয়দ মহসিন আলী গত ৫ সেপ্টম্বর থেকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কেএইচ