বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।
মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন।
মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারি ইউনুস টাইমনিউজবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গলা এবং হৃদরোগের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন ।চিকিৎসা শেষে তিনি খুব শিগগির আবার দেশে ফিরবেন।
ঢাকা, এমএইচ, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





