বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জেল খানায় দেখা করবেন দলের সিনিয়র নেতারা। ইতোমধ্যে তারা সাক্ষাতের অনুমতি পেয়েছেন বলে জানিয়েছেন।
আজ বুধবার বিকাল ৩টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন তারা।
নেতৃবৃন্দ হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জে. মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত), ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
এমআর





