বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাত করেন।
এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহম্মেদের সন্ধান,আসন্ন তিন সিটি নির্বাচনের নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিনিধিদল।
শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু করে ২টা ১৫ মিনিট পর্যন্ত দীর্ঘ পৌনে দুই ঘন্টা বৈঠক করেন।
বৈঠক শেষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আমরা ডিএমপি কমিশনারকে বিএনপির যুগ্মমহাসচিব সালাউদ্দিন আহম্মেদের নিখোজের ব্যাপারে আমরা বলেছি, সালাউদ্দিন আইন শৃংখলা বাহিনির কাছেই আছে। পক্ষান্তরে, কমিশনার বলেছেন যে সালাউদ্দিনের কোন খবর তাদের কাছে নেই।
মাহবুব বলেন, আমরা কমিশনারকে বলেছি যে প্রত্যক নাগরিকের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ, তাহলে আপনারা কেন সালাউদ্দিনের খোঁজ দিতে পারছেন না।
পুলিশ কমিশনারের দাবি, সালাউদ্দিনকে খুজে বের করার জন্য একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরেষ্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যরিষ্টার সানাউল্লাহ মিয়া, এড.মাসুদ আহম্মেদ তালুকদার, এড.ওমর ফারুক ফারুকি, এড. খোরশেদ মিয়া-আলম, এড.মোসলেউদ্দিন জসিম, এড.গোলাম মোস্তফা, এড.ইকবাল হোসেন।
এআই/ এসএইচ





