আবারও প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হচ্ছে এ বৈঠকে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়েছে।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে এ প্রতিনিধি দলে আরো আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক আবদুস সোবাহেন গোলাপ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর, সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

নির্বাচন কমিশনের পক্ষে থেকে বৈঠকে অংশ নিয়েছেন - নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী।

এএইচ