বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর ডেমরায় মিছিল করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।

সোমবার ভোর সাড়ে ৬টায় ঢাকা-ডেমরা রোডের ডেমরা মহাসড়কে এ মিছিল করে তারা ।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে ২০দলীয় জোটের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

সোমবার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়। এর আগে জামায়াতে ইসলামীর ডাকে বৃহস্পতি ও রোববার দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল শেষ হয় সোমবার ভোর ৬টায়।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ