বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার উদ্দেশ্যে সংবিধানের ষোড়শ সংশোধনী পাশের প্রতিবাদ আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ দলীয় জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন।

সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত দেশব্যাপী এই হরতাল কর্মসূচি পালিত হবে।
এর আগে শনিবার বিকালে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে হরতালের বিষয়টি চূড়ান্ত করা হয়।

ঢাকা, এমএইচ, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম