অবৈধ অস্ত্র উদ্ধার-অভিযানের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
রোববার (১২ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
তাবিথ আউয়াল বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।
২০ দলের সমর্থিত এই প্রার্থী বলেন, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবো যেন ২০ দলের নেতাকর্মীদের জামিন ও মুক্তির পদক্ষেপ নেয়। আমাদের অনেক নেতাকর্মী জেলে রয়েছেন। এছাড়া দলের নেতকর্মীদের পুলিশি হয়রানি বন্ধের দাবিও জানান তিনি।
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ১৬জন, কাউন্সিলর পদে ২৭৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৮ জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন।
ইআর





