শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে মিছিলটি রামপুরা ব্রীজ থেকে শুরু হয়ে বনশ্রী গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্বদেন ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অধ্যাপক মোকাররম হোসাইন খান ও মতিঝিল থানা আমির মো. কামাল হোসাইন।
মিছিল শেষে সমাবেশে জামায়াতের শীর্ষ নেতাদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
কেএইচ





