দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের   ৩  স্বতন্ত্র নারী সংসদ সদস্য (এমপি) ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছেন।এরা হলেন,  কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মে রাজিয়া কাজল। 

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের আইন শাখা জানানো হয়েছে, দশম জাতীয় সংসদের ‍তৃতীয় অধিবেশন শুরুর আগে  ৩ স্বতন্ত্র সদস্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন। 

এ বিষয়ে নির্বাচন কমিশনে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সহকারি সচিব শওকত আলীর পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, সংরক্ষিত আসনের সদস্য কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মে রাজিয়া কাজল আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

উল্লেখ্য,  সংসদে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ ৩৯টি, জাসদ ১টি ও ওয়ার্কার্স পার্টি ১টি, বিরোধী দল জাতীয় পার্টি ৬টি আসন পেয়েছিলো। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী ৩ জনই ক্ষমতাসীন দলে যোগ দিয়েছেন।

ঢাকা,এএম, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ