বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, ছাত্রশিবিরকে দমাতে সরকার নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু আমরা পরিস্কার বলছি, ষড়যন্ত্র করে ছাত্রশিবিরকে দমানো যাবে না।
তিনি আজ (রোববার) ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগরী উত্তরের সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারী এম ফয়সাল পারভেজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান, অফিস সম্পাদক তারিক হাসান ও অর্থ সম্পাদক রুহুল আমিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিবির সভাপতি বলেন, ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে ব্যহত করার চেষ্টার মাধ্যমে সরকার মূলত বাংলাদেশের অগ্রযাত্রাকেই ব্যহত করতে চাইছে। সরকার যখন ছাত্রসমাজকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ দিতে ব্যর্থ হচ্ছে, তখন ছাত্রশিবির ছাত্রসমাজকে দেশের ভবিষ্যত কারিগর হিসেবে গড়ে তুলতে একের পর এক গঠনমূলক কর্মসূচির মাধ্যমে কাজ করে চলছে। আওয়ামী সরকার যদি বাংলাদেশের উন্নয়ন চায়, তাহলে তাদের উচিৎ হবে ছাত্রশিবিরের গঠনমূলক কাজে সহায়তা করা।
তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, সরকার ছাত্রশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তৃত করেই চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যারা ছাত্রশিবিরের সাথে জড়িত তাদের অনেককেই গ্রেফতার, নির্যাতনের মাধ্যমে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ১৪ মেধাবী ছাত্রকে কোন ধরণের অপরাধের সাথে সংশ্লিষ্টতা না থাকার পরও বহিস্কার করে প্রশাসন ন্যাক্কারজনক নজির স্থাপন করেছে। বিশ্ব যখন জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হচ্ছে, দুঃখজনক হলেও আমাদের দেশে তখন মেধাবীদের শিক্ষার সুযোগ হরণের মাধ্যমে বাংলাদেশকেই পেছনের দিকে ঠেলে দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ছাত্রশিবির নিজস্ব গতিতেই পথ চলবে। এই সংগঠনের প্রত্যেক নেতাকর্মীই দৃঢ়তার সাথে লক্ষ্যপানে এগিয়ে চলছে। কোন ধরণের বাধাই আমাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না। ঢাকাসহ সারাদেশে আজ ছাত্রশিবিরের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই জোয়ারই জানান দেয়- আগামী দিনের বাংলাদেশ ছাত্রশিবিরের বাংলাদেশ।
তিনি চলমান পরিস্থতিকে ধৈর্য্য ও সাহসের সাথে মোকাবেলা করে রাজধানীতে সংগঠনকে আরো সুদৃঢ় ভিতের ওপর দাঁড় করাতে সমবেত দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
ষড়যন্ত্র করে শিবিরের অগ্রযাত্রা ব্যহত করা যাবে না- শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, ছাত্রশিবিরকে দমাতে সরকার নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু আমরা পরিস্কার বলছি, ষড়যন্ত্র করে ছাত্রশিবিরকে দমানো যাবে না।





