রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে বিএনপির ১০ জন ও জামায়াত-শিবিরের ৫ কর্মী রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে বিএনপির ১০ জন ও জামায়াত-শিবিরের ৫ কর্মী রয়েছেন। তবে তিনি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।

কেএইচ