বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তার কার্যালয়ে প্রবেশ করেছে ছয় সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল ও মহিলাদলের আরো একটি প্রতিনিধি দল।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ। সঙ্গে রয়েছেন সাংবাদিক নেতা শহিদুল ইসলাম।
একই সময়ে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী ফরিদা বেগম ও বিলকিস ইসলামের নেতৃত্বে ২০/২৫ জনের একটি প্রতিনিধি দলও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যায়।
এমএইচ/এএইচ





