মুক্তিযোদ্ধা বিষায়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জুন মাসের মধ্যে জামায়াতকে নিষিদ্ধের ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত মুক্তিযুদ্ধ যাদুঘরের 'মুক্তির উৎসব-২০১৪' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জামায়াত যুদ্ধাপরাধী দল। এরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আগামী জুনের মধ্যে এদের নিষিদ্ধ করা হবে।
প্রতিবছরের ন্যায় শুক্রবার সকাল ৯টায় ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, দেশের গান ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ঢাকার প্রায় ৬শ বিদ্যালয় ও আশপাশের বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেন।
[b]ঢাকা, এমআর, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
জুনের মধ্যে জামায়াত নিষিদ্ধ: মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী
মুক্তিযোদ্ধা বিষায়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জুন মাসের মধ্যে জামায়াতকে নিষিদ্ধের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে





