শুদ্ধি অভিযান শুরু হচ্ছে বিএনপিতে৷ এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ও মহানগরসহ বিভিন্ন কমিটিতে নতুন মুখ যেমন আসবে, তেমনি অনেকে পদও হারাবেন৷ এই অভিযানের মূল মাপকাঠি হবে ৫ জানুয়ারির নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা৷
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনের জন্য বৈঠক করেছেন সোমবার রাতে৷ সেই বৈঠকের সূত্র ধরেই জানা গেছে দলের অনেক কিছু৷ খালেদা জিয়া বৈঠকে সরাসরি সরকারবিরোধী আন্দোলনে কার কি ভূমিকা ছিল, তা স্পষ্ট করেছেন৷ এছাড়া, ঢাকা মহানগর বিএনপি ৫ জানুায়ারির নির্বাচনের আগে যে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে পারেনি, তাও তিনি স্পষ্ট করেছেন৷
মহানগরের নেতারা তা স্বীকার করেছেন৷ বিশেষ করে বিএনপির ‘গণতন্ত্রের অভিযাত্রা' কর্মসূচি সফল করার দায়িত্ব ছিল ঢাকা মহানগর বিএনপির ওপর৷ তারা এই কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে৷ মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা জেলে থাকায় জবাবদিহি করতে হয়েছে সদস্য সচিব আবদুস সালামকে৷ তিনি ব্যর্থতা স্বীকার করলেও সরকারের ‘দমন-পীড়নকে' কারণ হিসেকে দাড় করানোর চেষ্টা করেছেন৷ কিন্তু গ্রেফতারের ভয়ে আত্মগোপনে থাকাকে গ্রহণ করেননি খালদা জিয়া৷ জানা গেছে, খালেদা জিয়া কোনো কোনো নেতার দলের প্রতি আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন এদিন৷
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, আগামী মে মাসে দলের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের আলোচনা হচ্ছে৷ তার আগে কেন্দ্র থেকে জেলা পর্যন্ত কমিটিগুলোর কাজের চুলচেরা বিশ্লেষণ হবে, তা-ই শুরু হয়েছে৷ বিগত আন্দোলনে কেউ ত্যাগী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন৷ আবার কেউ তা পারেননি৷ তাই কারুর পদোন্নতি হবে, কারুর হবে না৷ আবার কেউ কেউ শাস্তির মুখেও পড়তে পারেন৷ তিনি বলেন, নতুন কমিটিগুলো হবে সামনের আন্দোলন-সংগ্রামকে সফল করার লক্ষ্যকে সামনে রেখে৷ তাই যাদের দিয়ে আন্দোলন হবে না, স্বাভাবিক কারণে তাদের দায়িত্বও দেয়া হবে না৷
জানা গেছে, খালেদা জিয়া মনে করেন ঢাকার বাইরে এবার আন্দোলন ছিল যথেষ্ঠ শক্তিশালী৷ কিন্তু মূল জায়গা ঢাকায় কোনো কার্যকর আন্দোলন গড়ে তোলা যায়নি৷ জেলা এবং তৃণমূল পর্যায়ের নেতাদেরও অভিমত তাই৷ এ কারণে কেন্দ্রীয় নেতাদের জেলা সফরের কর্মসূচি জেলা পর্যায়ের নেতাদের তোপের মুখে স্থগিত করা হয়েছে৷ তাদের অভিমত, ‘জেলা-উপজেলা ঠিক আছে, আগে কেন্দ্র ঠিক করতে হবে, কেন্দ্র ঠিক নাই৷' তাই খালেদা জিয়া ঢাকা মহানগর দিয়ে আলোচনা শুরু করেছেন৷ আর মহানগরকে আরও কার্যকর করতে দুই ভাগ করে দুটি কমিটি করার প্রক্রিয়া চলছে৷
এদিকে কেন্দ্রীয় অনেক নেতার ভূমিকাও এখন বিএনপিতে প্রশ্নের মুখে৷ যারা শুধুই বিবৃতি দিয়েছেন, কর্মসূচি দিয়ে মাঠে নামেননি, গ্রেফতারের ভয়ে আত্মগোপনে ছিলেন, তারাও প্রশ্নের মুখে পড়েছেন৷ কারুর বিরুদ্ধে দুই দিকেই যোগাযোগ রাখার অভিযোগও উঠেছে৷ শামসুজ্জামান দুদু বলেন, দলের স্থায়ী কমিটিতে সব বিষয় নিয়েই আলোচনা হবে৷ সেখানে গোপন কিছু থাকবে না৷ বিভিন্ন পর্যায়ের আলোচনায় সাধারণ নেতা-কর্মীরা তাদের মুক্ত মতামত জানাবেন৷ ফলে যার যেরকম কর্ম তিনি সেরকম ফল পাবেন৷ বিএনপি চেয়ারপার্সন এবার ত্যাগীদের গুরুত্ব দেবেন৷ কোনো পকেট কমিটি চলবে না। সূত্র: ডিডব্লিউ
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিএনপিতে শুদ্ধি অভিযান
শুদ্ধি অভিযান শুরু হচ্ছে বিএনপিতে৷ এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ও মহানগরসহ বিভিন্ন কমিটিতে নতুন মুখ যেমন আসবে, তেমনি অনেকে পদও হারাবেন৷ এই অভিযানের মূল মাপকাঠি হবে ৫ জানুয়ারির নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















