জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি’র প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএইচ





