বিএনপি নেত্রীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানান, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে স্থান পাবে।
এমএম





