কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র ইন্তিকালে গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাতে শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ (০১ অক্টোবর) বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে গিয়ে জামায়াতের আমির শোক বইতে স্বাক্ষর করেন এবং মরহুমের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং নিরাপত্তা দান করুন। তাঁকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।”
এ সময় তিনি কুয়েত দূতাবাসের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন এবং তার মাধ্যমে কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবা’কে স্বাগত ও অভিনন্দন জানান।
জামায়াতে ইসলামীর আমির বলেন, “অচিরেই কুয়েতের জনগণ এই শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।”
তিনি আশা প্রকাশ করে আরও বলেন, “অতীতের ন্যায় ভবিষ্যতেও নতুন আমিরের নেতৃত্বে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান পারস্পরিক সুসম্পর্ক আরো গভীর হবে, ইনশাআল্লাহ।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





