যুক্তরাজ্যের পার্লামেণ্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্স’এর নির্বাচনে বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।

তিনি জানান, গণতন্ত্রের সূতিকাগার বলে পরিচিত বৃটেনের এ নির্বাচনের মাধ্যমে কনজারভেটিভ দলের নেতৃত্বাধীন সরকার নিজ দেশের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আমরা আশা করি নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ ও বৃটেনের সম্পর্ক আরও সমৃদ্ধ এবং অর্থনৈতিক, বাণিজ্যিক ও সহযোগিতামূলক উন্নয়ন কর্মকাÐ আরও গতিশীল হবে।

আমি আশা করি নতুন সরকার বাংলাদেশসহ সারা বিশ্বে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

হাউস অব কমন্স-এ নির্বাচিত মি. ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ দল, লেবার পার্টি ও স্কটল্যান্ডন্যাশনালিষ্ট পার্টিসহ নির্বাচিত সকল প্রতিনিধিদের আমি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এসএইচ