বিএনপির মুন্সিগঞ্জ জনসভা এখন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপেক্ষায় রয়েছে। মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি আর ব্যানার ফেস্টুনের আয়োজনে পুরো জনসভাস্থল এক উৎসবে পরিণত হয়েছে। যেন খালেদা জিয়া এলেই সেই উৎসবের পূর্ণতা পাবে।
মঞ্চের মাইকে আগেই জানিয়ে দেয়া হয়েছে- দুপুর ২টা ৪৩ মিনিটে নিজের গুলশানের বাসভবন থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া। এরপর থেকে জনসভায় উপস্থিত কর্মীরা জনে জনে জিজ্ঞেসা করছেন ‘নেত্রী কখন আসবেন।’ যদিও বিএনপি চেয়ারপারসনের শিডিউলে বিকাল সাড়ে ৩টার সময় মঞ্চে ওটার কথা ছিলো। কিন্তু সেই সময় পার হওয়ার কারণে নেতাকর্মীদের মাঝে এই প্রশ্ন দেখা দিয়েছে। তবে আয়োজকরা আশা করছেন বিকাল ৫টার মধ্যেই খালেদা জিয়া মঞ্চে উঠবেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে মোক্তারপুর ব্রিজ থেকে পঞ্চসার মোড়, গোসাইবাগ, মিরেরশ্বরাই, নয়াগাঁও, ইন্দ্রকপুর, পুরাতন বাসষ্টান্ডসহ মুন্সিগঞ্জের প্রায় সব জায়গায় বিপুল সংখ্যক তোরন, ব্যানার, ফেস্টুন নির্মান করা হয়েছে। জনসভা স্থলে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুন্সিগঞ্জ ছাড়াও পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, শরীয়তপুর থেকেও নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন।
মুন্সিগঞ্জ জেলা বিএনপি আয়োজনে এ সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ, এম এ মান্নান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জামন রিপন, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা সম্পাদক খায়রুল কবীর খোকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমূখ। জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে স্থানীয় নেতারাও বক্তব্য রাখছেন।
[b]মুন্সীগঞ্জ, এমএইচ,২৮মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
খালেদার অপেক্ষায় সমাবেশ
বিএনপির মুন্সিগঞ্জ জনসভা এখন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপেক্ষায় রয়েছে। মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি আর ব্যানার ফেস্টুনের আয়োজনে পুরো জনসভাস্থল এক উৎসবে পরিণত হয়েছে। যেন খালেদা জিয়া এলেই সেই উৎসবের পূর্ণতা পাবে। মঞ্চের মাইকে আগেই জানিয়ে দেয়া হয়েছে- দুপুর ২টা ৪৩ মিনিটে নিজের গুলশানের বাসভবন থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন খালেদা জিয়া





